শনিবার, ২৫ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণ, পরে দুঃখ প্রকাশ বন্দর থানার ওসির মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না: আবুল কাউসার আশা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের ফারহানা মানিক মুনা উন্নয়ন গতিশীল করা ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি আত্মসাৎ ও হামলা: জয়নাল-জাহাঙ্গীরদের বিচারের দাবি রফিউর রাব্বির সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড
ধর্ম ও সমাজ

রহমতের শেষ দিন আজ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
রহমতের শেষ দিন আজ
📷 রহমতের শেষ দিন আজ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

তিনটি ভাগে ভাগ করা হয়েছে পবিত্র রমজান মাসকে। প্রথম দশ দিন রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের আর তৃতীয় দশক নাজাতের। আজ রমজানের দশম দিন। অর্থাৎ রহমতের শেষ দিন। যদিও দিনটি এখনও শেষ হয়নি।
ইফতারের পূর্ব পর্যন্ত মহান আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় এবং সীমাহীন রহমত পাবার জন্য সিয়াম সাধনার বাইরেও করা জেতে পারে কোরআন মাজিদ তিলাওয়াত। এছাড়াও জিকির কিংবা দান হতে পারে একজন মুমিনের জন্য বাড়তি ইবাদত। 


হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকীর সওয়াব দশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত। মহান আল্লাহ বলেন, কিন্তু রমজানের রোজা আলাদা। কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান প্রদান করবো। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে (মুসনাদে আহমদ, হাদীস : ৯৭১৪)। 

তাই রহমতের ভাগের শেষ দিনে মহান আল্লাহ’র কাছ থেকে বেশি বেশি নেকি পাওয়ার আশায় বাড়তি ইবাদাত করা জেতেই পারে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন