শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
অপরাধ

বন্দরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পুলিশ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৭রেরাই জানুয়ারি ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বন্দরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পুলিশ
📷 বন্দরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পুলিশ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি সাগর বাদশা (২৮)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) রাতে বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বন্দর থানার মামলা নম্বর ১২(১২)২৫–এ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাগর বাদশা কুমিল্লা জেলার মেঘনা থানার ঢালীভাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি নান্নু মিয়ার ছেলে এবং দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর বন্দর থানাধীন রুপালী আবাসিক এলাকার সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া বাসায় এক নারী ধর্ষণের শিকার হন। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার পরপরই পুলিশ অভিযানে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে উত্তর লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে সাগর বাদশাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, ধর্ষণ মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন