মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
অপরাধ

বন্দরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আ.লীগ নেতার স্বজনরা পলাতক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আ.লীগ নেতার স্বজনরা পলাতক
📷 বন্দরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আ.লীগ নেতার স্বজনরা পলাতক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে পারভেজ (৩০) নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তরা হলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এমএ রশিদের ভাই মেসবাহ উদ্দিন এবং তার দুই ছেলে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সোনাচড়া এলাকায় অভিযুক্ত মেসবাহ উদ্দিনের বাড়ির বারান্দা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৈদ্যুতিক তার চুরির সন্দেহে পারভেজকে ভোররাত ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত আটকে রেখে বেধড়ক মারধর করেন মেসবাহ উদ্দিন ও তার ছেলেরা। নির্যাতনের একপর্যায়ে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী খাদিজা বেগমের দাবি, তার স্বামী কোনো চোর ছিলেন না, তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। মিথ্যা চুরির অপবাদ দিয়ে রাতে তাকে ধরে এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ওসি আরও উল্লেখ করেন, নিহত পারভেজের বিরুদ্ধে থানায় পাঁচটি মাদক ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। তবে এই মৃত্যুর প্রকৃত কারণ ও আসল ঘটনা উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন