বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
education

আসন্ন নির্বাচনে সুষ্ঠু দায়িত্ব পালনে নারায়ণগঞ্জ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৯:৩৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আসন্ন নির্বাচনে সুষ্ঠু দায়িত্ব পালনে নারায়ণগঞ্জ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ
📷 আসন্ন নির্বাচনে সুষ্ঠু দায়িত্ব পালনে নারায়ণগঞ্জ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
আসন্ন নির্বাচনে সুষ্ঠু দায়িত্ব পালনে নারায়ণগঞ্জ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

প্রশিক্ষণের উদ্বোধনী সেশনে পুলিশ সুপার বলেন,

> “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানো জরুরি। এজন্য আমরা আচরণবিধি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছি।”



এই ব্যাচে মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণে তাদের নির্বাচনী দায়িত্ব, আচরণবিধি, ভোটকেন্দ্র নিরাপত্তা ও সংঘাত ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। নারায়ণগঞ্জ জেলার প্রায় ১,৯০০ জন পুলিশ সদস্যসহ পিবিআই, সিআইডি, নৌ পুলিশ ও শিল্প পুলিশের সদস্যদের পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন