বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
২৪ ঘণ্টার মধ্যে বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি রিয়াদ চৌধুরীর নারায়ণগঞ্জ ক্লাবে 'কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট' অনুষ্ঠিত, সাবেক কনভেনারদের সম্মাননা রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মিষ্টির দোকানকে জরিমানা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ ও শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ সিদ্ধিরগঞ্জের চিটাগং রোডে ৩ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা ফতুল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭ নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নগরের বাইরে

২৪ ঘণ্টার মধ্যে বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি রিয়াদ চৌধুরীর

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৭রেরাই অক্টোবর ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
২৪ ঘণ্টার মধ্যে বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি রিয়াদ চৌধুরীর
📷 ২৪ ঘণ্টার মধ্যে বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি রিয়াদ চৌধুরীর। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বক্তাবলীতে নদী থেকে অব্যাহত বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী এলাকার হাজারো মানুষ চরম ঝুঁকির মধ্যে পড়েছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী। স্থানীয় মানুষের নিরাপত্তা ও বসতভিটা রক্ষায় প্রশাসন আন্তরিক হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই বালু উত্তোলন বন্ধ করা সম্ভব বলে তিনি দাবি করেন।

​সম্প্রতি এক বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বক্তাবলীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে যেভাবে বালু কাটা হচ্ছে, তাতে নদীর তীর ধসে পড়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে শুধু নির্দিষ্ট কোনো এলাকা নয়, বরং সমগ্র বক্তাবলীর হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা এখন হুমকির মুখে।

​তিনি বলেন, প্রশাসনের কঠোর নজরদারি ও সঠিক পদক্ষেপই পারে এই দুর্যোগ থেকে এলাকাটিকে রক্ষা করতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক হলে এক দিনের মধ্যেই এ কার্যক্রম বন্ধ করা কঠিন কিছু নয়। পরিবেশ ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন