বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
২৪ ঘণ্টার মধ্যে বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি রিয়াদ চৌধুরীর নারায়ণগঞ্জ ক্লাবে 'কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট' অনুষ্ঠিত, সাবেক কনভেনারদের সম্মাননা রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মিষ্টির দোকানকে জরিমানা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ ও শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ সিদ্ধিরগঞ্জের চিটাগং রোডে ৩ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা ফতুল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭ নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জের চিটাগং রোডে ৩ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৭রেরাই অক্টোবর ২০২৬ ৮:৩২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জের চিটাগং রোডে ৩ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা
📷 সিদ্ধিরগঞ্জের চিটাগং রোডে ৩ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ মজুতসহ নানা অনিয়মের অভিযোগে তিনটি ফার্মেসিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এই অভিযান পরিচালনা করেন। এতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মো. কবির হোসেন।

​অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ মজুত ও বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়ায় ওষুধ ঘর-এর মালিক মো. ইয়াছিন মিয়াকে ৪০ হাজার টাকা, সেবা ফার্মেসির মালিক মো. আফজাল হোসেনকে ৫০ হাজার টাকা এবং আমুলিয়া ফার্মেসির মালিক মো. মাইনুল কবির খানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওটিসি (ওভার দ্য কাউন্টার) ওষুধ ছাড়া ডাক্তারের ব্যবস্থাপত্র ব্যতীত অ্যান্টিবায়োটিক কিংবা চিকিৎসকের জন্য নির্দিষ্ট 'ফিজিশিয়ান স্যাম্পল' বিক্রি ও মজুত করা আইনত দণ্ডনীয় অপরাধ। ওষুধ খাতে এমন অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন