বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১ সোনারগাঁয়ে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার চালকের যাবজ্জীবন কারাদণ্ড ‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন ‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের কাশিপুরের মহিলা মাদ্রাসায়র দুর্ঘটনায় একজনের পর আরো একজনের মৃত্যু ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ ‘বোরকা পরে যারা পালিয়েছে, তারা আর ফিরতে পারবে না’: কাঁচপুরে যুবদল নেতা সজিব ‘আরেকবার কর্মীর গায়ের রক্ত পড়লে থানার ইট খুলে নেওয়া হবে’: ফতুল্লায় এনসিপি আহ্বায়কের হুঁশিয়ারি
নগরের বাইরে

অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক এমপি আল আমিনের, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক এমপি আল আমিনের, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
📷 অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক এমপি আল আমিনের, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ফতুল্লার বক্তাবলীতে অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।

​বক্তাবলীতে এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।

​বক্তব্যে এমপি আল আমিন বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, অতীতে নির্যাতনের শিকার হলেও ক্ষমতায় আসার ভাব নিয়ে জনগণের ওপর জুলুম করলে তারা আবারও প্রত্যাখ্যান করবে। একই সঙ্গে হামলায় আহত জেলা সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামের চিকিৎসার খোঁজ নিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেন তিনি। তিনি স্পষ্ট জানান, অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তার দায় প্রশাসন ও সরকারি দলকেই নিতে হবে।

​অবৈধ মাটি কাটার অভিযোগ তুলে তিনি বক্তাবলী নৌ-পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি অনৈতিক সুবিধা নেওয়া বন্ধ করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, ওসমান পরিবারের মতো শক্তিকেও নারায়ণগঞ্জের ছাত্র-জনতা পরাভূত করেছে, তাই গায়ের জোর বা পেশিশক্তি দেখিয়ে রাজনীতির দিন শেষ।

​বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার, সদস্য সচিব তামজিদ আহমেদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার আহ্বায়ক মাহফুজ খান ও মহানগর শাখার আহ্বায়ক আমিনুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন