বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১ সোনারগাঁয়ে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার চালকের যাবজ্জীবন কারাদণ্ড ‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন ‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের কাশিপুরের মহিলা মাদ্রাসায়র দুর্ঘটনায় একজনের পর আরো একজনের মৃত্যু ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ ‘বোরকা পরে যারা পালিয়েছে, তারা আর ফিরতে পারবে না’: কাঁচপুরে যুবদল নেতা সজিব ‘আরেকবার কর্মীর গায়ের রক্ত পড়লে থানার ইট খুলে নেওয়া হবে’: ফতুল্লায় এনসিপি আহ্বায়কের হুঁশিয়ারি
মহানগর

ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ
📷 ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাগের নামে থাকা দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ফতুল্লা মডেল থানায় জমা থাকা তাঁর একটি পিস্তল ও একটি শটগান এবং গুলি ফেরত দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখা থেকে সহকারী কমিশনার সুহা তাবিল স্বাক্ষরিত এক আদেশে এই অনুমতি দেওয়া হয়। আদেশটি জেলা বিশেষ শাখার পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।

​জেলা প্রশাসনের আদেশে বলা হয়, পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এবং হলফনামা গ্রহণের পর এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৩১ আগস্ট ফতুল্লা থানায় জমা দেওয়া অস্ত্র দুটি সোহাগকে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

​ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তার কথা উল্লেখ করে সম্প্রতি অস্ত্র ফেরত চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছিলেন সোহাগ। আবেদনে তিনি জানান, ২০২৫ সালের ১ জুন রাতে সরকারি তোলারাম কলেজের সামনে থেকে তিনি অপহৃত হন এবং পরদিন পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট থেকে উদ্ধার হন। উক্ত অপহরণ মামলায় পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করার পর থেকে তিনি নানাভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন।

​বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাওয়ার পর মোহাম্মদ সোহাগ সরকার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

​উল্লেখ্য, ফতুল্লার মাসদাইর এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন