বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১ সোনারগাঁয়ে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার চালকের যাবজ্জীবন কারাদণ্ড ‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন ‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের কাশিপুরের মহিলা মাদ্রাসায়র দুর্ঘটনায় একজনের পর আরো একজনের মৃত্যু ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ ‘বোরকা পরে যারা পালিয়েছে, তারা আর ফিরতে পারবে না’: কাঁচপুরে যুবদল নেতা সজিব ‘আরেকবার কর্মীর গায়ের রক্ত পড়লে থানার ইট খুলে নেওয়া হবে’: ফতুল্লায় এনসিপি আহ্বায়কের হুঁশিয়ারি
মহানগর

‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন
📷 ‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কনটেন্টের মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক পরিস্থিতি অস্থিতিশীল করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত পূজার প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

​সভায় তারিকুল ইসলাম সুজন বলেন, "বিগত সময়ে যে সমস্ত পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছিল, সেগুলোর পুরোনো ভিডিও বা এআই দিয়ে এডিট করা সংবেদনশীল ফটো-ভিডিও ছড়িয়ে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের অনুভূতিতে উসকানি দেওয়ার অপচেষ্টা হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এসব গুজব ও উসকানিমূলক তৎপরতা বন্ধে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর নির্দেশনা জারি করা প্রয়োজন।"

​পূজা চলাকালে শহরের সুশৃঙ্খল পরিবেশ ও যানজট নিরসনে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন এই রাজনৈতিক নেতা। তিনি বলেন, শহরের অটোরিকশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ, ফুটপাত ও সড়ক দখল করে রাখা হকার উচ্ছেদ এবং যত্রতত্র প্রাইভেটকার পার্কিং বন্ধ করতে হবে। এছাড়া দর্শনার্থীদের সুবিধার জন্য পূজার দিনগুলোতে ভোরের মধ্যেই শহরের বর্জ্য অপসারণের জোর দাবি জানান তিনি।

​একই সঙ্গে তিনি প্রতিটি পূজামণ্ডপে একটি করে ‘তথ্যকেন্দ্র’ স্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ জনগণকেও যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সুজন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন