বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১ সোনারগাঁয়ে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার চালকের যাবজ্জীবন কারাদণ্ড ‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন ‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের কাশিপুরের মহিলা মাদ্রাসায়র দুর্ঘটনায় একজনের পর আরো একজনের মৃত্যু ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ ‘বোরকা পরে যারা পালিয়েছে, তারা আর ফিরতে পারবে না’: কাঁচপুরে যুবদল নেতা সজিব ‘আরেকবার কর্মীর গায়ের রক্ত পড়লে থানার ইট খুলে নেওয়া হবে’: ফতুল্লায় এনসিপি আহ্বায়কের হুঁশিয়ারি
মহানগর

নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের
📷 নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জকে মাদক, কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। সম্প্রতি জেলার সার্বিক কিশোর অপরাধ পরিস্থিতি নিয়ে আলাপকালে তিনি এ কথা জানান।

​পুলিশ সুপার বলেন, "বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম প্রধান কারণ কিশোর গ্যাং, মাদক, চুরি, ছিনতাই ও ইভটিজিং। এসব প্রতিরোধে পুলিশের কঠোর অবস্থানের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।"

​কিশোর বয়সকে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে তিনি জানান, দিকনির্দেশনার অভাব, পারিবারিক অসচেতনতা, নৈতিক শিক্ষার ঘাটতি, খারাপ সঙ্গ, প্রযুক্তির অপব্যবহার এবং সামাজিক বৈষম্যের কারণে কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে। একদিকে দারিদ্র্য যেমন অপরাধের কারণ হতে পারে, অন্যদিকে অতিরিক্ত অর্থ সরবরাহ এবং অভিভাবকের নজরদারির অভাবও শিশু-কিশোরদের মাদক ও গ্যাং কালচারের দিকে ঠেলে দেয়। মাদকাসক্ত অবস্থায় এসব কিশোর ভয়াবহ অপরাধ ঘটাচ্ছে, যা পরবর্তীতে বড় সামাজিক ব্যাধিতে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

​অপরাধ দমনে পরিবারের ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে এসপি হাবিবুর রহমান অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, "সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে সজাগ থাকতে হবে। পরিবার থেকে নৈতিক শিক্ষা ও সঠিক পরিচর্যা পেলে কিশোরদের পথভ্রষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়।"

​তিনি কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পাঠাগারমুখী করার পাশাপাশি ছিন্নমূল শিশুদের পুনর্বাসন এবং অপরাধে জড়ানো কিশোরদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন।

​শেষে, যেকোনো অপরাধের আশঙ্কা বা কিশোর গ্যাং ও মাদক কারবারিদের তথ্য পুলিশকে দিয়ে সহায়তার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সর্বস্তরের সামাজিক সহযোগিতায় ভবিষ্যতের নারায়ণগঞ্জকে একটি অপরাধমুক্ত, সুখী ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন