বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১ সোনারগাঁয়ে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার চালকের যাবজ্জীবন কারাদণ্ড ‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন ‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের কাশিপুরের মহিলা মাদ্রাসায়র দুর্ঘটনায় একজনের পর আরো একজনের মৃত্যু ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ ‘বোরকা পরে যারা পালিয়েছে, তারা আর ফিরতে পারবে না’: কাঁচপুরে যুবদল নেতা সজিব ‘আরেকবার কর্মীর গায়ের রক্ত পড়লে থানার ইট খুলে নেওয়া হবে’: ফতুল্লায় এনসিপি আহ্বায়কের হুঁশিয়ারি
মহানগর

‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ
📷 ‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাইনুদ্দিন আহমাদ বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার পেছনে থাকা মূল ব্যক্তি ও তাদের আশ্রয়দাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

​সভায় বক্তব্য রাখতে গিয়ে জামায়াত নেতা মাইনুদ্দিন আহমাদ বলেন, "ইতোমধ্যে পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে, যা প্রশংসনীয়। তবে যারা মূল কারিগর এবং আওয়ামী লীগের পদধারী সভাপতি-সেক্রেটারি পর্যায়ের মূল মদদদাতা, তারা এখনো অধরা। যারা মাঠপর্যায়ে বিশৃঙ্খলা তৈরি করছে এবং যারা তাদের লালন-পালন করছে, তাদের খুঁজে বের করার দায়িত্ব প্রশাসনের। কোনোভাবেই যেন পরিবেশ বিনষ্ট হতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।"

​সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, "আপনাদের পূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে উদযাপিত হবে। ইনশাআল্লাহ এখানে কোনো সমস্যা হবে না। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পূজার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। এ বছরের পূজা সার্বিক দিক বিচারে আগের যেকোনো সময়ের চেয়ে কিছুটা ব্যতিক্রম ও তাৎপর্যপূর্ণ।"

​পূজা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো ধরনের চক্রান্ত রুখে দিতে সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন