বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১ সোনারগাঁয়ে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার চালকের যাবজ্জীবন কারাদণ্ড ‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন ‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের কাশিপুরের মহিলা মাদ্রাসায়র দুর্ঘটনায় একজনের পর আরো একজনের মৃত্যু ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ ‘বোরকা পরে যারা পালিয়েছে, তারা আর ফিরতে পারবে না’: কাঁচপুরে যুবদল নেতা সজিব ‘আরেকবার কর্মীর গায়ের রক্ত পড়লে থানার ইট খুলে নেওয়া হবে’: ফতুল্লায় এনসিপি আহ্বায়কের হুঁশিয়ারি
মহানগর

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
📷 নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (বুধবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

​অধিবেশনে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপসমূহের নিশ্ছিদ্র নিরাপত্তা, যানবাহন ও জনসাধারণের সুশৃঙ্খল চলাচল নিশ্চিতকরণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা এবং সার্বিক যোগাযোগ ও সমন্বয় ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও পক্ষকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেন জেলা প্রশাসক।

​সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন