বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান “র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের ‘আর্ট ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন অ্যাডভোকেট আব্দুস সাকের খানের স্মরণে জেলা আইনজীবী সমিতিতে শোকসভা ও দোয়া নাসিকে ইতিহাসে সর্বোচ্চ এক হাজার কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল বন্দরে ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
মহানগর

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: দ্রুত ও কার্যকর সমাধানের নির্দেশনা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১:৪৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: দ্রুত ও কার্যকর সমাধানের নির্দেশনা
📷 নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: দ্রুত ও কার্যকর সমাধানের নির্দেশনা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জনসাধারণের বিভিন্ন সমস্যা, সেবা সংক্রান্ত অভিযোগ সরাসরি শুনে দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৯ জুলাই, ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

​গণশুনানিতে আগত সেবাপ্রার্থীদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ মনোযোগসহকারে শোনেন জেলা প্রশাসক। তিনি অনেক বিষয়ের তাৎক্ষণিক নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং অন্যান্য বিষয়গুলোতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

​অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানা পেশার সেবাপ্রার্থীগণ উপস্থিত ছিলেন।

​জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তি সহজতর করা এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে প্রতি বুধবার এই গণশুনানি আয়োজন করা হয়ে থাকে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন