বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
অপরাধ

রূপগঞ্জে স্বামী সন্তানের গলায় ছুরি, স্ত্রীর উপর পাশবিক নির্যাতন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৪:৫১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে স্বামী সন্তানের গলায় ছুরি, স্ত্রীর উপর পাশবিক নির্যাতন
📷 রূপগঞ্জে স্বামী সন্তানের গলায় ছুরি, স্ত্রীর উপর পাশবিক নির্যাতন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীর উপর নৃশংস ও পরিকল্পিত পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে, যা স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে তাকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা সভ্য সমাজকে প্রশ্নবিদ্ধ করেছে।

সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌ-বাজার এলাকায় এ জঘন্য ঘটনা ঘটে।

ভুক্তভোগী ২৪ বছর বয়সী নারী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উঠে এসেছে, পূর্বপরিকল্পিতভাবে আফজাল খান নামে এক যুবক তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে গভীর রাতে ওই নারীর বাসায় ঢোকে। প্রবেশ করেই তারা নারীর মুখ চেপে ধরে এবং গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এগিয়ে আসা স্বামীকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

এসময় অভিযুক্তরা নির্মম হুমকি দেয়—তাদের নির্দেশ না মানলে ভুক্তভোগী, তার স্বামী এমনকি ঘুমন্ত শিশুসন্তানকেও হত্যা করা হবে।

এক পর্যায়ে স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে তার সামনেই প্রথমে অজ্ঞাতনামা সহযোগী এবং পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত, নির্মম এবং মানবিকতার চরম অবমাননা।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি, যা সন্দেহ আরও ঘনীভূত করছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এমন বর্বরোচিত ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি—দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন