বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতা‌রে পু‌লি‌শের অভিযান, রাস্তা অব‌রোধ ক‌রে স্থানীয়দের বাধা ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ দীর্ঘ ৯ মাস পর ভিক্টোরিয়া হাসপাতালের এক্সরে বিভাগ পুনরায় চালুর উদ্যোগ তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জনের জন্য ২০ দিনের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সদর উপজেলায় IBWF এর সিদ্ধিরগঞ্জ থানার নতুন কমিটি ,সভাপতি শরিফুল, সম্পাদক মোনাফ বেতন না পাওয়ায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের সড়ক অবরোধ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর
বাণিজ্য

বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানী করবে না সৌদি আরব

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৭রেরাই ফেব্রুয়ারি ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানী করবে না সৌদি আরব
📷 বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানী করবে না সৌদি আরব। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক আমদানিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে গালফ নিউজ জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারীবিষয়ক হালনাগাদ তথ্যের ভিত্তিতে এসব দেশের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে।

গালফ নিউজ লিখেছে এই ৪০ দেশের মধ্যে কিছু দেশের ক্ষেত্রে ২০০৪ সাল থেকে নিষেধাজ্ঞা রয়েছে; ঝুঁকি মূল্যায়ন ও আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে আরো কিছু দেশকে এই তালিকায় আনা হয়েছে। বিশেষ করে উচ্চমাত্রায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্ট ও মন্টেনেগ্রো থেকে মুরগি ও ডিম নেবে না সৌদি আরব।

এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও ডিআর কঙ্গোর নির্দিষ্ট অঙ্গরাজ্য বা শহর থেকে আংশিক আমদানিতে বিধিনিষেধ প্রযোজ্য হবে।

তবে অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদ- পূরণ সাপেক্ষে প্রক্রিয়াজাত করা মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

এ ধরনের পণ্যের সঙ্গে অবশ্যই সরকারি সনদ থাকতে হবে, যাতে উল্লেখ থাকবে যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বার্ড ফ্লু ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে।

পাশাপাশি রপ্তানিকারক দেশের অনুমোদিত স্থাপনা থেকেই এসব পণ্য উৎপাদিত হতে হবে।

সৌদি আরব বছরে ১০ কোটি ডলারের ডিম আমদানি করে। সবচেয়ে বেশি ডিম আমদানি করে ওমান, নেদারল্যান্ডস, জর্ডান, তুরস্ক ও পাকিস্তান থেকে।

আর মুরগির মাংসের চাহিদার ৭০ শতাংশ সৌদি আরব নিজস্ব উৎপাদন থেকেই মেটাচ্ছে, বাকিটা মূলত ব্রাজিল থেকে আমদানি করে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন