মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
আদালত

নির্বাচনে পুলিশের ভাবমূর্তি নির্ভর করবে ভূমিকার ওপর- পুলিশ সুপার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ৫:১২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নির্বাচনে পুলিশের ভাবমূর্তি নির্ভর করবে ভূমিকার ওপর- পুলিশ সুপার
📷 নির্বাচনে পুলিশের ভাবমূর্তি নির্ভর করবে ভূমিকার ওপর- পুলিশ সুপার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নির্বাচনে পুলিশের ভাবমূর্তি নির্ভর করবে ভূমিকার ওপর- পুলিশ সুপার 

এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার ওপরই নির্ভর করবে পুলিশ বাহিনীর সামগ্রিক ভাবমূর্তি। সাধারণ মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জনের জন্য নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। 
শনিবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আয়োজিত পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের ২৪তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। উদ্বোধনের মাধ্যমে ২৪তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনকালীন সময়ে পুলিশের প্রতিটি কার্যক্রম জনগণের নজরে থাকে। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অপেশাদার আচরণের সুযোগ নেই। জনগণের অধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই হবে পুলিশের মূল দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোহাম্মদ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, পিপিএমসহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন