শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
জনদুর্ভোগ

​বন্দরে শিশু আলিফাকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়েই হত্যা, প্রতিবেশী ৩ ঘাতক গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ১২:৫৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
​বন্দরে শিশু আলিফাকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়েই হত্যা, প্রতিবেশী ৩ ঘাতক গ্রেপ্তার
📷 ​বন্দরে শিশু আলিফাকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়েই হত্যা, প্রতিবেশী ৩ ঘাতক গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের বন্দরে ১৩ বছরের শিশু আলিফাকে অপহরণের পর ধর্ষণের চেষ্টা চালায় মাদকাসক্ত প্রতিবেশী যুবকরা। শিশুটি বাঁচার জন্য চিৎকার শুরু করলে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ পুলিশের তদন্ত ও আসামির জবানবন্দির বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
​অভিযান ও গ্রেপ্তার:
নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাত ও বুধবার দুপুরে বন্দর থানা পুলিশ, র‌্যাব ও পিবিআই-এর যৌথ প্রচেষ্টায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো— দড়ি সোনাকান্দা এলাকার ফয়সাল ওরফে বাদশা (২৯), ইসমাইল (৪০) ও ইমন (২৫)। তারা সবাই নিহতের পরিবারের প্রতিবেশী এবং পেশাদার মাদকাসক্ত।
​আদালতে স্বীকারোক্তি:
গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত ফয়সাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়াসির আরাফাতের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে স্বীকার করেছে যে, অপহরণের পর আলিফাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু শিশুটি চিনে ফেলায় এবং চিৎকার করায় তাকে তারা মিলে শ্বাসরোধ করে মেরে ফেলে।
​এলাকায় উত্তেজনা ও ভাঙচুর:
এদিকে হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। বুধবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা ঘাতক ফয়সালের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয়।
​ঘটনার প্রেক্ষাপট:
উল্লেখ্য, গত রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও রিকশাচালক মো. আলীর মেয়ে আলিফা। নিখোঁজের পরদিন সোমবার সকালে প্রতিবেশীর বাড়ির সামনে থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই অজ্ঞাতনামাদের আসামি করে বন্দর থানায় মামলা করেন আলিফার মা নাসিমা বেগম।
​পুলিশের বক্তব্য:
ওসি গোলাম মুক্তার আশরাফ জানান, "গ্রেপ্তারকৃতরা সরাসরি এই পাশবিক অপরাধের সঙ্গে জড়িত। তারা সমাজবিরোধী ও মাদকাসক্ত। দ্রুততম সময়ের মধ্যে তাদের চার্জশিট দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।"
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন