শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
জনদুর্ভোগ

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, টেডা ইকবাল গ্রুপের হামলায় আহত বাদল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ১:১৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, টেডা ইকবাল গ্রুপের হামলায় আহত বাদল
📷 রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, টেডা ইকবাল গ্রুপের হামলায় আহত বাদল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে বাদল (২৪) নামে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরগাঁদাই ঈদগাহ মাঠ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাদল ওই এলাকার নুরু মিয়ার ছেলে।
হামলার কারণ ও প্রক্রিয়া:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার চিহ্নিত সন্ত্রাসী টেডা ইকবাল, কালাই সবুজ, রনি, রানা, মোমেনসহ তাদের অনুসারীরা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী বাদলের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
সোমবার সন্ধ্যায় টেডা ইকবাল তার দলবল নিয়ে বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার টাকা দাবি করেন। বাদল টাকা দিতে অপারগতা জানালে ক্ষিপ্ত হয়ে টেডা ইকবাল তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
পুলিশি তৎপরতা:
আহত বাদলকে দ্রুত স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন এই হামলার ঘটনায় মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন