শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
জনদুর্ভোগ

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল: ৩০ বছরের গ্রেড বৈষম্যের প্রতিবাদে টেকনোলজিস্টদের অর্ধদিবস কর্মবিরতি, সেবা বিঘ্নিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল: ৩০ বছরের গ্রেড বৈষম্যের প্রতিবাদে টেকনোলজিস্টদের অর্ধদিবস কর্মবিরতি, সেবা বিঘ্নিত
📷 নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল: ৩০ বছরের গ্রেড বৈষম্যের প্রতিবাদে টেকনোলজিস্টদের অর্ধদিবস কর্মবিরতি, সেবা বিঘ্নিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে চার ঘণ্টাব্যাপী অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তিন দশক ধরে চলে আসা বেতন গ্রেডের বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচিতে অংশ নেন।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের ১৩ জন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের এই কর্মবিরতির কারণে বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
মূল অভিযোগ: ৩০ বছরের বঞ্চনা
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, নার্স, কৃষি ও পলিটেকনিকসহ অন্যান্য খাতের ডিপ্লোমাধারীরা একই শিক্ষাগত যোগ্যতায় যেখানে ১০ম গ্রেডে নিয়োগ পান, সেখানে চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও তারা দীর্ঘ ৩০ বছর ধরে ১১তম গ্রেড নিয়ে চাকরি শুরু করেন এবং অবসরে যান। এই দীর্ঘদিনের বঞ্চনা দূর করার জন্যই তাদের এই কর্মসূচি।
হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট শামীম আল মামুন বলেন, "চিকিৎসা সেবার ফ্রন্টলাইনে কাজ করার পরও আমরা অবিচারের শিকার। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ফাইল পাঠালেও তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আটকে আছে, যা অত্যন্ত দুঃখজনক।"
সেবা পরিস্থিতি ও ভোগান্তি:
কর্মবিরতির কারণে হাসপাতালের বহির্বিভাগ, প্যাথোলজি ল্যাব, এক্স-রে ইউনিট এবং ফার্মেসির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে মানবিক দিক বিবেচনা করে জরুরি বিভাগ এবং ভর্তি রোগীদের চিকিৎসা সেবা সচল রাখা হয়। জরুরি সেবা চালু থাকলেও বহির্বিভাগের শত শত রোগীকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মবিরতিতে অংশ নেওয়াদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: আলী আকবর খান, শামীম আল মামুন, হযরত আলী, কামাল হোসেন, সুশান্ত দাস, প্রদীপ কুমার, হাবীবুল্লাহ বাহার, জাহিদুল ইসলাম এবং ফার্মাসিস্ট রিপন মিয়া, শিল্পী আক্তার, নুর আলমসহ অন্যান্য সদস্যরা।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন