শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
জনদুর্ভোগ

১০৫ দিনেও ঠিক হলো না ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের ঘর — প্রশাসন ও রাজনৈতিক আশ্বাসেও হতাশ পরিবার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
১০৫ দিনেও ঠিক হলো না ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের ঘর — প্রশাসন ও রাজনৈতিক আশ্বাসেও হতাশ পরিবার
📷 ১০৫ দিনেও ঠিক হলো না ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের ঘর — প্রশাসন ও রাজনৈতিক আশ্বাসেও হতাশ পরিবার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
১০৫ দিনেও ঠিক হলো না ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের ঘর — প্রশাসন ও রাজনৈতিক আশ্বাসেও হতাশ পরিবার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও’র সরকারি বাসভবনের পুকুর সংস্কার কাজ করতে গিয়ে গত ১৫ আগস্ট ভয়াবহভাবে ধসে পড়ে বীর মুক্তিযোদ্ধা নায়েক ইব্রাহিমের নিজ মালিকানাধীন বাড়ি। চার মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো সংস্কার হয়নি বাড়িটি। প্রতিশ্রুতি আর আশ্বাসের পরও মুক্তিযোদ্ধা পরিবারের দুর্দশা আগের মতোই রয়ে গেছে।

বাড়ি ধসের পর ভয়াবহ পরিস্থিতি
ইউএনও’র বাসভবনের পুকুর খনন কাজের প্রভাবে পুরো বাড়িটি হেলে পড়ে, মাটি সরে যায় এবং একটি রুম সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তখন বাড়িতে ছিলেন মুক্তিযোদ্ধার স্ত্রী খোদেজা ইব্রাহিম (৮০), মেয়ে লাবনী আক্তার এবং তিন নাতনি। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যায় পরিবারটি।

ঘটনার পরপরই ইউএনও-র সঙ্গে যোগাযোগ করলে কয়েক সপ্তাহ পরে পরিবারটিকে সাময়িকভাবে থাকার জন্য একটি পরিত্যক্ত ঘর দেওয়া হয়। সেখানে পানি, গ্যাস, বিদ্যুৎ সমস্যা ছাড়াও বৃষ্টিতে পানি পড়ে—এমন নানা দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। নিজের ভাঙা বাড়িতে ফিরতে না পেরে চরম অসহায় অবস্থায় রয়েছেন মুক্তিযোদ্ধার মেয়ে লাবনী আক্তার। শীত নেমে আসায় তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।

প্রতিশ্রুতি ছিল এক মাসে ঘর মেরামতের—কিন্তু কাজ শূন্য
প্রতিশ্রুতি দিয়েছিলেন সদর উপজেলার ইউএনও তাসলিমা শিরীন। তিনি বলেছিলেন, এক মাসের মধ্যে মেরামত কাজ শুরু হবে।
অন্যদিকে, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঘরটি মেরামতের দায়িত্ব নেন এবং পরদিন থেকেই কাজ শুরু করার কথা বলেন।

এছাড়া জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ—নারায়ণগঞ্জ–৪ আসনের প্রার্থী মাওলানা আবদুল জব্বার এবং নারায়ণগঞ্জ–৫ আসনের প্রার্থী মাওলানা মাঈনউদ্দিন আহমদ—ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে সহায়তার আশ্বাস দেন।

কিন্তু ১০৫ দিন পার হয়ে গেলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। প্রতিশ্রুতিগুলো থেকে গেছে শুধু কথায়।

প্রশাসন ও প্রকৌশলীর নীরবতা
উপজেলা প্রকৌশলীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। প্রশাসনের পক্ষ থেকেও মেরামতের কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

ইউএনও অফিস বলছে—ইঞ্জিনিয়ার দেখে গেছেন, পুকুরের কাজ শেষ হলে সহায়তা দেওয়া হবে। কিন্তু পুকুরের কাজ কবে শেষ হবে, আর ঘর মেরামত কবে শুরু হবে—তা কেউই স্পষ্ট করে বলতে পারছে না।

মুক্তিযোদ্ধা পরিবারের হতাশা
লাবনী আক্তার বলেন—

“এতদিন পরেও আমাদের ঘর ঠিক হলো না। পরিত্যক্ত ঘরে থাকা কষ্টের। মেয়ে বাচ্চাদের নিয়ে চরম বিপাকে আছি। শীত চলে আসছে—যত তাড়াতাড়ি সম্ভব নিজের ভাঙা ঘরেই ফিরতে চাই।”
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন