বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
organization

ফতুল্লার কায়েমপুরে জামায়াতে ইসলামী’র সুধী সমাবেশ ও অফিস উদ্বোধন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১৭রেরাই অক্টোবর ২০২৫ ১০:২৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
ফতুল্লার কায়েমপুরে জামায়াতে ইসলামী’র সুধী সমাবেশ ও অফিস উদ্বোধন
📷 ফতুল্লার কায়েমপুরে জামায়াতে ইসলামী’র সুধী সমাবেশ ও অফিস উদ্বোধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ফতুল্লার কায়েমপুরে জামায়াতে ইসলামী’র সুধী সমাবেশ ও অফিস উদ্বোধন


নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী’র উদ্যোগে ফতুল্লা কায়েমপুর এলাকায় নতুন সাংগঠনিক কার্যালয়ের উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামী’র আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন কার্যালয় উদ্বোধনের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের মাঝে ইসলামি মূল্যবোধ প্রচার, সমাজসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। রাসুলুল্লাহ (সা.) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সমাজের অসহায়, গরিব ও বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই। ক্ষমতায় গেলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী কখনো ব্যক্তিস্বার্থে নয়, জনগণের কল্যাণে কাজ করে। ৭নং ওয়ার্ডের এই নতুন কার্যালয় কেবল একটি অফিস নয় — এটি হবে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ উত্তর সাংগঠনিক থানার আমির আবুল কালাম আজাদ, এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম।

সুধী সমাবেশে স্থানীয় শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
বক্তারা এলাকাবাসীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত দেন এবং জামায়াতে ইসলামীর সেবামূলক উদ্যোগের প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, উত্তর থানার সহকারী সেক্রেটারি মুহাম্মদ রুহুল আমিন, জামায়াত নেতা এডভোকেট মাসুদুর রহমান, নাদিম ও জসিমসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

কার্যালয় উদ্বোধনের পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন কায়েমপুর বড় মসজিদের খতিব আহসান বিন জামাল।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কার্যালয়ের মাধ্যমে ফতুল্লার সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত হবে এবং জনগণের সঙ্গে জামায়াতের সম্পর্ক আরও মজবুত হবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন