মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
organization

ডিসেম্বরে ভোট, ঘোষণা হলো নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনের পূর্ণ তফসিল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
ডিসেম্বরে ভোট, ঘোষণা হলো নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনের পূর্ণ তফসিল
📷 ডিসেম্বরে ভোট, ঘোষণা হলো নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনের পূর্ণ তফসিল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ডিসেম্বরে ভোট, ঘোষণা হলো নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনের পূর্ণ তফসিল

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড-এর পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী,

  • ১০ নভেম্বর রাত ৮টার মধ্যে (৩০ সেপ্টেম্বর পর্যন্ত) সদস্যদের যাবতীয় বকেয়া পরিশোধ করতে হবে।
  • ১১ নভেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা।
  • ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত থাকবে আপত্তি জানানোর সময়।
  • ১৭ নভেম্বর শুনানি শেষে ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
  • ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ এবং ২২ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
  • ২৩ নভেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
  • ২৪ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে এবং ২৬ নভেম্বর আপিল শুনানি শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
  • ২৭ ও ২৮ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
  • ২৯ নভেম্বর প্রকাশ করা হবে ব্যালট নম্বরসহ চূড়ান্ত প্রার্থী তালিকা।
  • ২০ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

সভায় কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি ছাড়াও সদস্য মো. নবী হোসেন, মো. আলী হায়দার, কুতুব উদ্দিন আহমেদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও আটজন পরিচালকসহ মোট ১১টি পদে ভোট গ্রহণ করা হবে। প্রতিবছরের মতোই ডিসেম্বর মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. জাকির হোসেন এবং সদস্য হিসেবে থাকছেন জি. এম. হায়দার আলী বাবলু ও শংকর চন্দ্র সাহা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন