মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
organization

নারায়ণগঞ্জে যানজট নিরসন ও মেট্রোরেল সংযোগের দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৪:১১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে যানজট নিরসন ও মেট্রোরেল সংযোগের দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন
📷 নারায়ণগঞ্জে যানজট নিরসন ও মেট্রোরেল সংযোগের দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের ১নং রেল গেইট থেকে ২নং রেল গেইট পর্যন্ত অবৈধ বাসস্ট্যান্ড উচ্ছেদ ও সড়কে বাস দাঁড় করিয়ে রাখা বন্ধসহ যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। শনিবার, ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় শহরের চাষাড়া মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রতিদিনই তীব্র যানজটের কবলে পড়ে। সকাল-বিকাল যেকোনো সময় চাষাড়া থেকে ২নং রেলগেট পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগে ঘণ্টার পর ঘণ্টা। অবৈধ অটোস্ট্যান্ড, মিশুক ও অটোরিকশার বিশৃঙ্খল চলাচল এবং রাস্তার উপর বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার আন্দোলন সম্পাদক সাহানারা বেগম বলেন,

নারায়ণগঞ্জের সমস্যা প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। আমরা সবাই এই ভোগান্তির শিকার। চাষাড়া থেকে ২নং রেলগেট পর্যন্ত কয়েক মিনিটের রাস্তা পার হতে আধা ঘণ্টার বেশি সময় লাগে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারী-পুরুষ নির্বিশেষে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২নং রেলগেটে রাস্তার উপর বাস দাঁড়িয়ে থাকে, এতে যানজট আরও বেড়ে যায়। প্রশাসনের কোনো নজরদারি নেই।

 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে মেট্রোরেলের সংযোগ অত্যন্ত জরুরি। বর্তমানে এই বিষয়ে যেসব উদ্যোগের কথা বলা হচ্ছে, সেই আন্দোলনে শহরের প্রতিটি নাগরিককে অংশগ্রহণ করতে হবে।

সমমনার সভাপতি দুলাল সাহা প্রশাসনের সমালোচনা করে বলেন,

নারায়ণগঞ্জের ১ নম্বর সমস্যা হলো প্রশাসন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশন—তিনটি পক্ষই দায়িত্ব পালনে ব্যর্থ। তারা মালিকপক্ষের সঙ্গে আতাত করে যাত্রীদের ভাড়া বৃদ্ধির পায়তারা করে। যখন আমরা প্রতিবাদ করি তখন আবার ভাড়া কমাতে বাধ্য হয়। কিন্তু যাত্রীদের দুর্ভোগের স্থায়ী সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেই।

 

বক্তারা আরও বলেন, নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে অটোস্ট্যান্ডগুলো উচ্ছেদ, মিশুক ও অটোরিকশা চালকদের জন্য নির্দিষ্ট রুট ও নিয়ম-কানুন প্রণয়ন এবং বঙ্গবন্ধু সড়ককে অবৈধ দখলমুক্ত করার বিকল্প নেই।

মানববন্ধনে নাগরিক কমিটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Words: 272 | Characters: 1830

 

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন