সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কাশিপুরের হাসেমবাগে মাদক ব্যবসায়ীদের হাতে পুলিশ কনস্টেবল নিহত জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন আড়াইহাজারের সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড সোনারগাঁয়ের নতুন ইউএনও এর পদায়ন চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন উদ্ধার, কেনা হয় নারায়ণগঞ্জ থেকে, তরুণ গ্রেপ্তার কুতুবপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগে জেরে ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ অবৈধ ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুটপাট যুবলীগের চার কর্মী গ্রেপ্তার : অভিযোগ ফতুল্লায় নাশকতা ও নৈরাজ্য
মহানগর

কিশোরীদের স্বাস্থ্যসচেতনতায় সদরে সেমিনার ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ১:২১ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
কিশোরীদের স্বাস্থ্যসচেতনতায় সদরে সেমিনার ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ
📷 কিশোরীদের স্বাস্থ্যসচেতনতায় সদরে সেমিনার ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

'Climate Resilient Campus Initiative'-এর আওতায় কিশোরীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি ও শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “আজকের যত্ন, আগামীর সুস্থতা” শীর্ষক এক সেমিনার ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা কিশোরীদের স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিতকরণ, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​কৈশোরকালীন স্বাস্থ্যঝুঁকি হ্রাস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার অংশ হিসেবে এ সময় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানান, এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই ও স্বল্প খরচে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা গ্রহণ করতে পারবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন