সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কাশিপুরের হাসেমবাগে মাদক ব্যবসায়ীদের হাতে পুলিশ কনস্টেবল নিহত জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন আড়াইহাজারের সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড সোনারগাঁয়ের নতুন ইউএনও এর পদায়ন চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন উদ্ধার, কেনা হয় নারায়ণগঞ্জ থেকে, তরুণ গ্রেপ্তার কুতুবপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগে জেরে ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ অবৈধ ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুটপাট যুবলীগের চার কর্মী গ্রেপ্তার : অভিযোগ ফতুল্লায় নাশকতা ও নৈরাজ্য
আদালত

চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন উদ্ধার, কেনা হয় নারায়ণগঞ্জ থেকে, তরুণ গ্রেপ্তার

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৮:১৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন উদ্ধার, কেনা হয় নারায়ণগঞ্জ থেকে, তরুণ গ্রেপ্তার
📷 চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন উদ্ধার, কেনা হয় নারায়ণগঞ্জ থেকে, তরুণ গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


চট্টগ্রামের একটি বাসা থেকে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অনলাইন মাধ্যম থেকে ইয়াবা তৈরির কৌশল শেখার পর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে বাসায় মাদক উৎপাদন করছিলেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রামের চান্দগাঁও ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার এবং মেশিন ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আকিব চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলগাঁও এলাকার বাসিন্দা। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় থাকতেন।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম জানান, জিজ্ঞাসাবাদে আকিব পুলিশকে বলেছেন, ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল শেখেন। পরে নারায়ণগঞ্জ থেকে একটি মেশিন কিনে নিজের ভাড়া বাসায় স্থাপন করেন। এরপর সেখানে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে তাঁর দাবি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, শনিবার রাতে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া আকিবকে আটক করেন। এ সময় তাঁর দেহ তল্লাশি করে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরবর্তী জিজ্ঞাসাবাদে আকিব তাঁর বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে তাঁর দেখানো স্থান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই মেশিনে তৈরি ইয়াবা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল। তবে নারায়ণগঞ্জের কোথা থেকে এবং কার কাছ থেকে মেশিনটি কেনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন