সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কাশিপুরের হাসেমবাগে মাদক ব্যবসায়ীদের হাতে পুলিশ কনস্টেবল নিহত জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন আড়াইহাজারের সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড সোনারগাঁয়ের নতুন ইউএনও এর পদায়ন চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন উদ্ধার, কেনা হয় নারায়ণগঞ্জ থেকে, তরুণ গ্রেপ্তার কুতুবপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগে জেরে ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ অবৈধ ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুটপাট যুবলীগের চার কর্মী গ্রেপ্তার : অভিযোগ ফতুল্লায় নাশকতা ও নৈরাজ্য
আদালত

অবৈধ ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

Reporter
জিহাদ হোসেন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৭রেরাই:০৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
অবৈধ ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
📷 অবৈধ ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস





নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলীতে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে একটি ইটভাটার স্থাপনা এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়েছে। অন্য ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সদর উপজেলার পূর্ব গোপালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স এনবিএম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্সকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Author

জিহাদ হোসেন

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন