সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কাশিপুরের হাসেমবাগে মাদক ব্যবসায়ীদের হাতে পুলিশ কনস্টেবল নিহত জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন আড়াইহাজারের সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড সোনারগাঁয়ের নতুন ইউএনও এর পদায়ন চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন উদ্ধার, কেনা হয় নারায়ণগঞ্জ থেকে, তরুণ গ্রেপ্তার কুতুবপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগে জেরে ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ অবৈধ ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুটপাট যুবলীগের চার কর্মী গ্রেপ্তার : অভিযোগ ফতুল্লায় নাশকতা ও নৈরাজ্য
আদালত

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুটপাট

Reporter
জিহাদ হোসেন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৫:০৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে  ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুটপাট
📷 সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুটপাট। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ইজিবাইক গ্যারেজে অস্ত্রের মুখে দুজনকে জিম্মি করে ৯২টি ব্যাটারি, চার্জার ও একটি ইজিবাইক লুটের অভিযোগ উঠেছে। এ সময় গ্যারেজ মালিকের বাবা ও এক চালকের হাত-পা এবং মুখ বেঁধে রাখে দুর্বৃত্তরা।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (২২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গ্যারেজ মালিক মো. মাহবুবুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, রাত পৌনে চারটার দিকে গ্যারেজসংলগ্ন এক প্রতিবেশীর ফোন পেয়ে ঘটনার বিষয়টি জানতে পারেন মাহবুবুর রহমান। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবা ও এক চালককে হাত-পা এবং মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। তাঁদের বাঁধন খুলে গ্যারেজে তল্লাশি চালিয়ে দেখেন, ২৩টি ইজিবাইকের ৯২টি ব্যাটারি ও চার্জার এবং একটি বড় ইজিবাইক নেই।

অভিযোগে বলা হয়, ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত গ্যারেজের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছুরি, চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে গ্যারেজে থাকা দুজনকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। পরে ইজিবাইকগুলোর ব্যাটারি ও চার্জার খুলে একটি পিকআপে তুলে নেয়। একই সঙ্গে একটি বড় ইজিবাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ইজিবাইক গ্যারেজে চুরির ঘটনায় মালিকের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা করা হবে।
Author

জিহাদ হোসেন

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন