বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
২৪ ঘণ্টার মধ্যে বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি রিয়াদ চৌধুরীর নারায়ণগঞ্জ ক্লাবে 'কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট' অনুষ্ঠিত, সাবেক কনভেনারদের সম্মাননা রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মিষ্টির দোকানকে জরিমানা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ ও শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ সিদ্ধিরগঞ্জের চিটাগং রোডে ৩ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা ফতুল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭ নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহানগর

নারায়ণগঞ্জ ক্লাবে 'কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট' অনুষ্ঠিত, সাবেক কনভেনারদের সম্মাননা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৭রেরাই অক্টোবর ২০২৬ ৯:০৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ ক্লাবে 'কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট' অনুষ্ঠিত, সাবেক কনভেনারদের সম্মাননা
📷 নারায়ণগঞ্জ ক্লাবে 'কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট' অনুষ্ঠিত, সাবেক কনভেনারদের সম্মাননা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়েছে ‘কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬’। আয়োজনের অংশ হিসেবে ক্লাবের সাবেক কনভেনারদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​বুধবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের শুরুতে স্বাগত বক্তব্য দেন টেনিস উপ-কমিটির আহ্বায়ক মো. জাহিদ হোসেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সাবেক কনভেনারদের পাশাপাশি প্রয়াত সাবেক কনভেনারদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের সদস্যদের হাতেও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

​আয়োজনে টেনিস উপ-কমিটির কো-কনভেনার আলহাজ মো. আসলাম, নারায়ণগন্জ ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালক মো. আলতাফ হোসেন ও মো. উজ্জ্বল হোসেনসহ অন্যান্য সদস্য ও তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও সদস্যদের উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন