বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
২৪ ঘণ্টার মধ্যে বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি রিয়াদ চৌধুরীর নারায়ণগঞ্জ ক্লাবে 'কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট' অনুষ্ঠিত, সাবেক কনভেনারদের সম্মাননা রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মিষ্টির দোকানকে জরিমানা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ ও শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ সিদ্ধিরগঞ্জের চিটাগং রোডে ৩ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা ফতুল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭ নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহানগর

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ ও শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৭রেরাই অক্টোবর ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ ও শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ
📷 ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ ও শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের সাধারণ যাত্রীদের বাসভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস ৩৪ টাকা চূড়ান্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা দিন-রাত ২৪ ঘণ্টা নিঃশর্তভাবে হাফ পাসের সুবিধা পাবেন।

​বুধবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি ও বাস মালিকদের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিকেলে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরবর্তী পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত এই ভাড়াই কার্যকর থাকবে।

​বৈঠকে সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, সরকারি নির্দেশনা ও যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে তারা এই ভাড়ায় সম্মত হয়েছেন। প্রশাসন থেকেও আগামী এক মাসের মধ্যে ফ্লাইওভারের টোল পুনর্নির্ধারণের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

​সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম এবং এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী এ সমঝোতাকে পরিবহন খাতের শৃঙ্খলা ও সাধারণ মানুষের আন্দোলনের জয় হিসেবে উল্লেখ করেন।

​উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের কাছে ৬০ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫-৪০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল। এর প্রতিবাদে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের মূল দাবি ছিল—সাধারণ ভাড়া ৫৮ টাকা ও হাফ পাস ৩৪ টাকা করা, যা এই সমঝোতার মাধ্যমে বাস্তবায়িত হলো।

​সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন