রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ডেঙ্গু মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াত আমীরের প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে বই পড়ার উদ্যোগ নেওয়ার আহ্বান মোহাম্মদ হাতেমের নারায়ণগঞ্জে একযোগে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত নাসিক নির্বাচন: সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, আইভীর প্রার্থিতা ও অংশগ্রহণ নিয়ে সমীকরণ জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে ডেঙ্গু প্রতিরোধে করতে: ডিসি রায়হান কবির সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ
মহানগর

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াত আমীরের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ডেঙ্গু মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াত আমীরের
📷 ডেঙ্গু মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াত আমীরের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার। তিনি বলেছেন, সরকারে না থাকলেও জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। তাই ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

​শনিবার (৩ অক্টোবর) বাদ আসর নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​আবদুল জব্বার জানান, দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগরীর ২৭টি ওয়ার্ডে লিফলেট বিতরণ, বিনামূল্যে প্রতিষেধক প্রদান, ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ ছিটানো এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। চিকিৎসকদের পরামর্শ ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এই লিফলেট তৈরি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

​বক্তারা এডিস মশার প্রজনন রোধে বাড়ির আশপাশ, নালা-নর্দমা ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং গৃহস্থালির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।

​মহানগরী জামায়াতের সমাজকল্যাণ বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন ও মো. জাকির হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির ও হাফেজ আব্দুল মোমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন