রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ডেঙ্গু মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াত আমীরের প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে বই পড়ার উদ্যোগ নেওয়ার আহ্বান মোহাম্মদ হাতেমের নারায়ণগঞ্জে একযোগে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত নাসিক নির্বাচন: সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, আইভীর প্রার্থিতা ও অংশগ্রহণ নিয়ে সমীকরণ জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে ডেঙ্গু প্রতিরোধে করতে: ডিসি রায়হান কবির সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ
মহানগর

প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে বই পড়ার উদ্যোগ নেওয়ার আহ্বান মোহাম্মদ হাতেমের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ১১:৪৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে বই পড়ার উদ্যোগ নেওয়ার আহ্বান মোহাম্মদ হাতেমের
📷 প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে বই পড়ার উদ্যোগ নেওয়ার আহ্বান মোহাম্মদ হাতেমের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শিশু-কিশোরদের বইমুখী করতে এবং তাদের মানবিক গুণাবলি বিকাশে প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে বই পড়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

​শনিবার (৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার সুখবাস রওশন প্যালেস সোসাইটির ছাদের একটি কক্ষে ‘এনজিএ স্টাডি সার্কেল’-এর সুখবাস ইউনিট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​মোহাম্মদ হাতেম বলেন, "শিশুদের মধ্যে মানবিক গুণাবলি তৈরি করতে বই পড়ার কোনো বিকল্প নেই। ছোট বয়সে বই পড়ে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ শিশুদের মনে দীর্ঘদিন গেঁথে থাকে এবং সেই শিক্ষা তারা সারা জীবন বহন করতে পারে। তাই তরুণ প্রজন্মকে বই পড়ার সঙ্গে যুক্ত করা অত্যন্ত জরুরি।"

​শিশুদের পড়ার অভ্যাস গড়ে তুলতে কুইজ ও পুরষ্কারের ব্যবস্থার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, "শুধু বই তুলে দিলেই হবে না, শিশুদের আকৃষ্ট করার মতো সহজ ও চমৎকার বই দিয়ে শুরু করতে হবে। পড়া শেষে কুইজ বা পরীক্ষার আয়োজন করে পুরস্কৃত করা হলে বইয়ের প্রতি তাদের আগ্রহ বহুগুণ বাড়বে।"

​সুখবাস রওশন প্যালেস সোসাইটির সভাপতি মোহাম্মদ বখতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) ও সুখবাস রওশন প্যালেস মিশনপাড়ার সাধারণ সম্পাদক মঈন আহসান, সহসভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট নবী হোসেন, সুখবাস সোসাইটির সহসভাপতি নাদিম আলম এবং নুরুল ইসলামসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, শিশু-কিশোরদের মধ্যে জ্ঞান, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের মূল লক্ষ্য নিয়ে সুখবাস ইউনিটে এনজিএ স্টাডি সার্কেলের এই কার্যক্রম শুরু হলো।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন