রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ডেঙ্গু মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াত আমীরের প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে বই পড়ার উদ্যোগ নেওয়ার আহ্বান মোহাম্মদ হাতেমের নারায়ণগঞ্জে একযোগে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত নাসিক নির্বাচন: সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, আইভীর প্রার্থিতা ও অংশগ্রহণ নিয়ে সমীকরণ জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে ডেঙ্গু প্রতিরোধে করতে: ডিসি রায়হান কবির সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জামায়াত আমীরের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ফতুল্লা থানার ওসির বক্তব্যে বিতর্ক, বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- মাওঃ আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবি থানা অভিযোগ
মহানগর

নারায়ণগঞ্জে একযোগে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ৫:২৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে একযোগে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত
📷 নারায়ণগঞ্জে একযোগে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলা ও ইউনিয়নে একযোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিচালিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​অভিযানকালে বিভিন্ন এলাকা থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল বিনষ্ট করা হয়। পাশাপাশি বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সর্বসাধারণকে সচেতন করা হয়।

​ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সম্পৃক্ততার ওপর জোর দিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, প্রতিটি সচেতন নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।” নিজ নিজ অবস্থান থেকে চারপাশ পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে জেলার সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন