বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১ সোনারগাঁয়ে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার চালকের যাবজ্জীবন কারাদণ্ড ‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন ‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের কাশিপুরের মহিলা মাদ্রাসায়র দুর্ঘটনায় একজনের পর আরো একজনের মৃত্যু ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ ‘বোরকা পরে যারা পালিয়েছে, তারা আর ফিরতে পারবে না’: কাঁচপুরে যুবদল নেতা সজিব ‘আরেকবার কর্মীর গায়ের রক্ত পড়লে থানার ইট খুলে নেওয়া হবে’: ফতুল্লায় এনসিপি আহ্বায়কের হুঁশিয়ারি
মহানগর

চাষাঢ়া জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা নাসিক প্রশাসকের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
চাষাঢ়া জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা নাসিক প্রশাসকের
📷 চাষাঢ়া জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা নাসিক প্রশাসকের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, নগরীর চাষাঢ়া জিয়া হলকে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগর ভবনের অডিটোরিয়ামে ‘শহীদ জিয়া হলের’ স্থাপত্য নকশা উপস্থাপনা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, “গত সরকারের আমলে জিয়া হল ভেঙে ফেলার চেষ্টা হয়েছে। একটি পক্ষ সেখানে বহুতল মার্কেট নির্মাণ করার জন্য চেষ্টা করেছিল, সেই পক্ষ এখন আর নাই। আমরা জিয়া হলটাকে আধুনিকভাবে একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জের মানুষ যাতে ব্যবহার করতে পারে সেটার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পকে অগ্রাধিকার প্রজেক্ট হিসেবে গ্রহণ করেছেন।”

​জাইকার অর্থায়নের বিষয়ে তিনি আরও উল্লেখ করেন, “আমরা জাইকার কাছে সবচেয়ে ঋণী। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি পাই, সে সময় জাইকার প্রতিনিধি দল আমার সামনেই ছিল। তারা আমাদেরকে ৩০০ কোটি টাকার প্রজেক্ট নেওয়ার পরামর্শ দেয়। পরবর্তীতে তাদের কাছে জমা দেওয়া প্রজেক্টের মধ্যে ১৮০ কোটি টাকার প্রজেক্ট গৃহীত হলে, আমরা বাকি টাকায় জিয়া হল পুনর্নির্মাণের প্রস্তাব জানাই।”

​প্রস্তাবিত নকশা ও সুবিধার বিবরণ দিয়ে নাসিক প্রশাসক জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের ‘হাব’ হিসেবে ব্যবহৃত হবে। ভবনটিতে মাটির নিচে দুই তলা পার্কিং থাকবে, যেখানে প্রায় ৩০০ থেকে ৪০০টি গাড়ি রাখা সম্ভব হবে। এছাড়া মাটির ওপরে নয় তলা বিশিষ্ট ভবনে একটি বড় কমিউনিটি সেন্টার, আর্ট গ্যালারি, সিনেপ্লেক্স, নাট্যশালা এবং ফুডকোর্ট রাখার পরিকল্পনা করা হয়েছে।

​উক্ত নকশা উপস্থাপনা সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাবেক নারী কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, নাসিক নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রকাশ করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন