বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১ সোনারগাঁয়ে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার চালকের যাবজ্জীবন কারাদণ্ড ‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন ‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের কাশিপুরের মহিলা মাদ্রাসায়র দুর্ঘটনায় একজনের পর আরো একজনের মৃত্যু ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ ‘বোরকা পরে যারা পালিয়েছে, তারা আর ফিরতে পারবে না’: কাঁচপুরে যুবদল নেতা সজিব ‘আরেকবার কর্মীর গায়ের রক্ত পড়লে থানার ইট খুলে নেওয়া হবে’: ফতুল্লায় এনসিপি আহ্বায়কের হুঁশিয়ারি
মহানগর

ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া নিয়ে ছাত্রদল ও ৭ ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি অবস্থান, কাউন্টার বন্ধ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া নিয়ে ছাত্রদল ও ৭ ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি অবস্থান, কাউন্টার বন্ধ
📷 ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া নিয়ে ছাত্রদল ও ৭ ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি অবস্থান, কাউন্টার বন্ধ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহনের যাত্রী ও শিক্ষার্থীদের বাসভাড়া নির্ধারণকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে ছাত্র ফেডারেশনসহ সাতটি ছাত্র সংগঠনের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সাত সংগঠনের নেতারা সাধারণ যাত্রীভাড়া ৫৫ টাকা ও শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকা রাখার দাবি জানালেও ছাত্রদল নেতারা বাস মালিকদের নির্ধারিত ৬০ টাকা ও ৩৫ টাকা ভাড়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

​এ নিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সঙ্গে পৃথক বৈঠক ও উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া চাঁদমারীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে দুই পরিবহনের কাউন্টার সাময়িকভাবে বন্ধ করে দেন আন্দোলনরত ছাত্ররা।

​পরে ছাত্র ফেডারেশন, ছাত্রশক্তি ও ইসলামী ছাত্র মজলিসের নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসক মো. রায়হান কবির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। একই সময়ে ছাত্রদলের একাংশের নেতারাও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।

​বৈঠকের আগে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম দাবি করেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস মালিকদের নির্ধারিত ভাড়া যৌক্তিক। তিনি আন্দোলনকারীদের ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী’ হিসেবে আখ্যা দেন। অন্যদিকে জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌরভ সেন ও মহানগর ছাত্রশক্তির সদস্যসচিব মো. জহিরুল ইসলাম বাস মালিকদের সিন্ডিকেট ও তাদের সমর্থকদের কঠোর হুশিয়ারি দেন। ছাত্র নেতারা জানান, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের ভাড়ায় (শিক্ষার্থী ৩৫ ও সাধারণ যাত্রী ৫৫ টাকা) টিকিট বিক্রির নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এবং অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আশ্বাস দিয়েছেন।

​এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ও সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা করার একটি প্রস্তাবনা এসেছে, তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

​এর আগে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রশাসনের ডাকা চার ঘণ্টার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়, যেখানে বাস মালিক প্রতিনিধিরা আলোচনার একপর্যায়ে সভা ত্যাগ করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন