বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১ সোনারগাঁয়ে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার চালকের যাবজ্জীবন কারাদণ্ড ‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন ‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের কাশিপুরের মহিলা মাদ্রাসায়র দুর্ঘটনায় একজনের পর আরো একজনের মৃত্যু ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ ‘বোরকা পরে যারা পালিয়েছে, তারা আর ফিরতে পারবে না’: কাঁচপুরে যুবদল নেতা সজিব ‘আরেকবার কর্মীর গায়ের রক্ত পড়লে থানার ইট খুলে নেওয়া হবে’: ফতুল্লায় এনসিপি আহ্বায়কের হুঁশিয়ারি
মহানগর

আমদানিকারকের স্টিকার ও বিএসটিআই অনুমোদনহীন প্রসাধনী বিক্রি: ‘টপটেন মার্ট’কে জরিমানা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আমদানিকারকের স্টিকার ও বিএসটিআই অনুমোদনহীন প্রসাধনী বিক্রি: ‘টপটেন মার্ট’কে জরিমানা
📷 আমদানিকারকের স্টিকার ও বিএসটিআই অনুমোদনহীন প্রসাধনী বিক্রি: ‘টপটেন মার্ট’কে জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

আমদানিকারকের স্টিকার ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিদেশি কসমেটিকস বিক্রির অভিযোগে ‘টপটেন মার্ট’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।

​বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানকালে টপটেন মার্টের কসমেটিকস সামগ্রী (শ্যাম্পু, স্কিন ক্রিম, বেবি লোশন ইত্যাদি) যাচাই করে আমদানিকারকের নাম-ঠিকানা পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী বিদেশ থেকে আমদানীকৃত পণ্যে বিএসটিআইয়ের ছাড়পত্র সংগ্রহসহ আমদানিকারকের নাম, ঠিকানা ও এলসি নম্বর সম্বলিত স্টিকার থাকা বাধ্যতামূলক। এসব না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

​অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটির টেক্সটাইল সেকশনের লাইসেন্সের মেয়াদ ২০২৪ সালে শেষ হলেও তা নবায়ন বা আবেদন করা হয়নি। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইসেন্স নবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ও সতর্কতা দিয়ে এ বিষয়টি পর্যবেক্ষণ করেন।

​অভিযানে বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মাকসুদা রুনা। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী পরিচালক (সিএম) ইবাদত মানিক ও পরিদর্শক মো. শাহজাহান।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন