মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
মহানগর

অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২৮ জুন ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন
📷 অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জের আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ রোববার (২৮ জুন) সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

​সকাল থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণে সাধারণ অভিভাবকরা লাইনে দাঁড়িয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক অভিভাবক।

​বিদ্যালয় প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল।

​ভোট দিতে আসা অভিভাবকরা জানান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান ধরে রাখতে যারা অগ্রণী ভূমিকা পালন করবেন, এমন যোগ্য প্রার্থীদেরই তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

​এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোটারদের ধন্যবাদ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন