মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
মহানগর

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৪ জুন ২০২৬ ১:২৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান
📷 নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ১৮ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

​আজ বুধবার (২৪ জুন, ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেকের অর্থ তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ রায়হান কবির।

​অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির বলেন, "রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সড়ক দুর্ঘটনায় যারা স্বজন হারিয়েছেন, তাদেরকে আর কোনোভাবেই ফিরে পাওয়া যাবে না। এমনকি এই অর্থ দিয়ে তাদের সেই শূন্যতা বা কষ্টেরও সান্ত্বনা দেওয়া সম্ভব নয়। তবে এই অনুদানের মাধ্যমে আমরা এটাই উপলব্ধি করাতে চাই যে, সরকার সবসময় আপনাদের পাশে আছে।"

​তিনি আরও বলেন, "সকলের প্রতি অনুরোধ, রাস্তায় চলাচলের ক্ষেত্রে সকলেই সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং নিজের ও অন্যের জীবনের প্রতি গুরুত্ব দিবেন।"

​চেক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সরকারি এই অনুদান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজনহারা পরিবারের সদস্যরা। তারা এই বিপদের সময়ে পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন