মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
মহানগর

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৪ জুন ২০২৬ ১২:২৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট
📷 নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকার ডিশ ক্যাবল ব্যবসায়ী নাসির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) অবরোধ করেছে তার স্বজন ও স্থানীয় এলাকাবাসী। আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তারা এই কর্মসূচি পালন করেন।

​মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কটি অবরোধ করা হয়। অবরোধের কারণে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

​এর আগে আয়োজিত এক মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হন ব্যবসায়ী নাসির। ঘটনার ৪১ দিন পার হয়ে গেলেও মামলার প্রধান আসামি শরীফসহ মূল জড়িতদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো প্রধান আসামি প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে এবং মামলার সাক্ষী ও স্থানীয় বাসিন্দাদের নিয়মিত ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে দাবি করেন তারা।

​বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নাসির হত্যা মামলার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

​খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফতুল্লা মডেল থানা পুলিশ।

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, "নাসির হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন