মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
নগরের বাইরে

তারেক রহমানকে নিয়ে ‘অসংলগ্ন মন্তব্য’: সোনারগাঁ বিএনপি নেতা রফিকুল ইসলাম বিডিআর-কে শোকজ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০১ জুন ২০২৬ ২:১৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
তারেক রহমানকে নিয়ে ‘অসংলগ্ন মন্তব্য’: সোনারগাঁ বিএনপি নেতা রফিকুল ইসলাম বিডিআর-কে শোকজ
📷 তারেক রহমানকে নিয়ে ‘অসংলগ্ন মন্তব্য’: সোনারগাঁ বিএনপি নেতা রফিকুল ইসলাম বিডিআর-কে শোকজ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

দলীয় শীর্ষ নেতৃত্ব ও বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে ‘অসংলগ্ন বক্তব্য’ দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপন্থী আচরণের জন্য কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

​গত রোববার (৩১ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

​কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?

​জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম বিডিআর সম্প্রতি প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য প্রদান করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাঁর এই ধরনের বক্তব্য ও আচরণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপন্থী এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এই প্রেক্ষিতেই তাঁকে শোকজ করা হয়েছে এবং আগামী ৩ দিনের (৭২ ঘণ্টা) মধ্যে নোটিশের সন্তোষজনক লিখিত জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

​যে বক্তব্যের জেরে এই অ্যাকশন:

​দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য দিতে গিয়ে রফিকুল ইসলাম বিডিআর বলেন,

​"বর্তামান প্রধানমন্ত্রীর (তারেক রহমান) অল্প বয়স, এখন তার বুদ্ধি পাকা হয় নাই আমি বলবো। কাজেতেই ওনার উপদেষ্টাকে ভালো রাখতে হবে। যদি এই দেশকে পরিচালনা করতে হয়, তাহলে চোখ বন্ধ করে কাজ করতে হবে।"


​পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করায় জেলা ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে জেলা বিএনপি এই সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করল।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন