মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
মহানগর

নারায়ণগঞ্জে জেলা পুলিশের পক্ষে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে জেলা পুলিশের পক্ষে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি
📷 নারায়ণগঞ্জে জেলা পুলিশের পক্ষে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি জীবন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মিজানুর রহমান মুন্সি।

​আজ জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান জানান।

​শুভেচ্ছা বার্তায় পুলিশ সুপার বলেন, "পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও সম্প্রীতির শিক্ষা দেয়। শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি নাগরিকের জীবন সুখ, শান্তি ও ত্যাগের মহিমায় ভরে উঠুক।"

​তিনি আরও জানান, ঈদ উদযাপন যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে পুরো নারায়ণগঞ্জ জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চামড়া শিল্প সুরক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা দিনরাত মাঠে থেকে দায়িত্ব পালন করছেন।

​নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তিনি সবার উৎসবমুখর ও নিরাপদ ঈদ কামনা করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন