মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
organization

মানুষের সেবা করলে আল্লাহ কে পাওয়া যাবে মাওলানা মাঈনুদ্দিন আহমেদ সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ -৫।

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
মানুষের সেবা করলে আল্লাহ কে পাওয়া যাবে মাওলানা মাঈনুদ্দিন আহমেদ সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ -৫।
📷 মানুষের সেবা করলে আল্লাহ কে পাওয়া যাবে মাওলানা মাঈনুদ্দিন আহমেদ সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ -৫।। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় ন্যাশনাল জামায়াতের অফিসে ডক্টরস ফোরাম ও আন-নূর সোসাইটির যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯:০০ থেকে বেলা ১:০০ পর্যন্ত,আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বিনা মূল্যে ঔষধ দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আ.ফ.ম মুশিউর রহমান। তিনি বলেন, “ সাধারণ মানুষের কাছে গিয়ে সেবা করার সুযোগ ডাক্তারদের রয়েছে। আল্লাহকে পেতে হলে সৃষ্টির সেবা বা কল্যাণে কাজ করতে হয়, আমরা সেই কাজই করছি। এবং আন নুর সোসাইটি এবং ডক্টর ফোরাম যে সেবা মূলক কাজ করছে আমি তাদের ধন্যবাদ জানাই এবং আগামীতে যাতে সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক বা একাধিক ওয়ার্ড মিলে এমন কার্যক্রম হয় আমি সেই আশা রাখতে চাই।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নূর সোসাইটির চেয়ারম্যান , বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

তিনি বলেন, “আন-নূর সোসাইটি একটি সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা প্রতি শনিবার ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকি। আজ অর্থপেডিকস, মেডিসিন ও দন্ত বিশেষজ্ঞসহ ২২ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “গরিব-দুঃখী ও অসহায় রোগীদের সেবা প্রদান করলেই আল্লাহ খুশি হন।”

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় চার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

ক্যাম্পের সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. আলী আশরাফ খান। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউথ ফোরাম নারায়ণগঞ্জের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর সমাজসেবা অফিসার এ কে এম সাইফুল ইসলাম, আন-নূর সোসাইটির মাওলানা আবদুল কাইয়ূম, এইচ এম নাসির উদ্দিন, মাওলানা সাইফুদ্দিন মনির, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক ইকবাল আহাম্মেদ শ্যামল, বিএনপি নেতা এটিএম কামাল প্রমুখ। অংশ রোগি এখানে চিকিৎসা নিতে দেখা যায় আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন