মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
নগরের বাইরে

তল্লায় ১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
তল্লায় ১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
📷 তল্লায় ১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাগর হোসেন ওরফে রাডার (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২০ মে (বুধবার) রাত আনুমানিক ১০:২৫ ঘটিকায় ফতুল্লা মডেল থানাধীন মধ্য তল্লা এলাকার ভাই ভাই বাজার সংলগ্ন জামাল মাতুব্বরের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত সাগর হোসেন ওরফে রাডার ওই এলাকার ভাড়াটিয়া (ভাসমান) এবং মৃত মোঃ হারুন হোসেনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে ১.১ গ্রাম ওজনের ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন