মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
মহানগর

চাষাঢ়ায় র‍্যাব পরিচয়ে প্রতারণা: সরঞ্জামসহ আটক ২

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১০ মে ২০২৬ ১০:৪৭রেরাই পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
চাষাঢ়ায় র‍্যাব পরিচয়ে প্রতারণা: সরঞ্জামসহ আটক ২
📷 চাষাঢ়ায় র‍্যাব পরিচয়ে প্রতারণা: সরঞ্জামসহ আটক ২। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা চাষাঢ়া মোড় থেকে র‍্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
​আটককৃতরা হলেন—আক্তারুজ্জামান (৪৬) ও মো. আমিরুল ইসলাম রাসেল (৩২)। আটকের সময় তাদের কাছ থেকে র‍্যাবের পোশাকসদৃশ সরঞ্জাম ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাষাঢ়া মোড়ে অভিযান চালিয়ে এই দুই প্রতারককে আটক করা হয়। তাদের হেফাজত থেকে একটি ছাই রঙের ব্যাগ, একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাপ এবং র‍্যাবের ব্যবহৃত কালো কটির মতো দেখতে চারটি পোশাক জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা 'ঢাকা মেট্রো-চ-১৪-৪৫৭২' নম্বরের একটি মাইক্রোবাস ব্যবহার করে বিভিন্ন এলাকায় নিজেদের র‍্যাব সদস্য হিসেবে পরিচয় দিতেন। তারা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ নিশ্চিত করেছে যে, এই প্রতারক চক্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের যথাযথ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন