শনিবার, ২৫ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণ, পরে দুঃখ প্রকাশ বন্দর থানার ওসির মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না: আবুল কাউসার আশা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের ফারহানা মানিক মুনা উন্নয়ন গতিশীল করা ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি আত্মসাৎ ও হামলা: জয়নাল-জাহাঙ্গীরদের বিচারের দাবি রফিউর রাব্বির সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড
খেলা

সহজ জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্পোর্টস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সহজ জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের
📷 সহজ জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সহজ জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের দশম আসর শুরু করলো জিম্বাবুয়ে ক্রিকেট দল। সোমবার, (০৯ ফেব্রুয়ারী ২০২৬) নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ৮ উইকেটে ওমানকে হারায় ৩৯ বল হাতে রেখে। ৩টি করে উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন মুজারাবানি-এনগারাভা ও ইভান্স।

কলম্বোতে আগে ব্যাটিং পেয়ে ওমান পেসারদের তোপের মুখে ২৭ রানে ৫ উইকেট হারায় । এরমধ্যে ৩ উইকেট নেন মুজারাবানি।

শেষ পর্যন্ত কোনোমতে তিন অঙ্কে পা রেখে ১৯.৫ ওভারে (১০৩) অলআউট হয় ওমান। সুফিয়ান ২৫, শুকলা ২৮ ও নাদিম ২০ রান করেন।

মুজারাবানি ১৬ রানে, এনগারাভা ১৭ রানে ও ইভান্স ১৮ রানে ৩টি করে উইকেট নেন। জবাবে ৩০ রানে ২ উইকেট পতনের ওপেনার ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেইলর তৃতীয় উইকেটে ৫৬ বলে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় সুগম করেন। দলের জয় থেকে ৬ রান দূরে থাকতে আহত অবসর নেন টেইলর (৩০ বলে ৩১)। টেইলর ফেরার পর ৩৯ বল বাকি থাকতে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন বেনেট ও রাজা। বেনেট ৩৬ বলে ৪৮ এবং রাজা ৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হন মুজারাবানি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস স্পোর্টস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন