মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
জাতীয়

১২ বছরেও শেষ হয়নি ত্বকী হত্যা মামলা, আবারও পিছোল শুনানি নতুন তারিখ ১৮ ফেব্রুয়ারি, ক্ষোভে ফুঁসছে সুশীল সমাজ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৭রেরাই জানুয়ারি ২০২৬ ১২:২৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
১২ বছরেও শেষ হয়নি ত্বকী হত্যা মামলা, আবারও পিছোল শুনানি  নতুন তারিখ ১৮ ফেব্রুয়ারি, ক্ষোভে ফুঁসছে সুশীল সমাজ
📷 ১২ বছরেও শেষ হয়নি ত্বকী হত্যা মামলা, আবারও পিছোল শুনানি নতুন তারিখ ১৮ ফেব্রুয়ারি, ক্ষোভে ফুঁসছে সুশীল সমাজ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার শুনানির জন্য আবারও নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেলেও মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে সুশীল সমাজ।

মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেন।

শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম প্রধান বিচারক নুরুল হুদা চৌধুরীর সামনে তীব্র আপত্তি জানিয়ে বলেন,

“দীর্ঘ ১২ বছর ধরে একের পর এক তারিখ দেওয়া হচ্ছে, কিন্তু মামলার কোনো অগ্রগতি নেই। বিগত সরকারের সময়ও একইভাবে তারিখের পর তারিখ দেওয়া হয়েছে। এতে ন্যায়বিচার চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।”

আদালত সূত্রে জানা যায়, মামলার আটজন আসামির মধ্যে সাতজন এদিন আদালতে হাজিরা দেন। অপর একজন আসামি গত বছরের ২৬ নভেম্বর অগ্রিম জামিন নেন। তবে তার নাম আদালত সূত্রে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ত্বকী হত্যা মামলার দীর্ঘসূত্রতা নিয়ে নারায়ণগঞ্জসহ সারাদেশে বিভিন্ন সময় মানবাধিকার সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা উদ্বেগ ও নিন্দা জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, প্রভাবশালীদের কারণে মামলাটি বারবার ঝুলে যাচ্ছে।

সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন,
“একটি নৃশংস হত্যাকাণ্ডের বিচার ১২ বছরেও শেষ না হওয়া বিচার ব্যবস্থার জন্য লজ্জাজনক। দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত না হলে জনগণের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে।”

উল্লেখ্য, ত্বকী হত্যা মামলাটি নারায়ণগঞ্জের অন্যতম আলোচিত ও সংবেদনশীল মামলা হিসেবে পরিচিত। দীর্ঘ সময়েও বিচার না হওয়ায় নিহত ত্বকীর পরিবার এখনো ন্যায়বিচারের অপেক্ষায়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন