শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
outsidecity

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে চার শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, সালিশে জরিমানা ভাগ-বাটোয়ারার বিস্ময়কর অভিযোগ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৪:১৮ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে চার শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, সালিশে জরিমানা ভাগ-বাটোয়ারার বিস্ময়কর অভিযোগ
📷 সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে চার শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, সালিশে জরিমানা ভাগ-বাটোয়ারার বিস্ময়কর অভিযোগ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে চার শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, সালিশে জরিমানা ভাগ-বাটোয়ারার বিস্ময়কর অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার নূরে মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসার চার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শরীফুল ইসলাম ইব্রাহিমীমের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে—ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়, যা পরে অংশগ্রহণকারী ও উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে ভাগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে আটি হাউজিং এলাকার জমজম টাওয়ারে অবস্থিত ওই মাদ্রাসায়। জানা গেছে, অভিযুক্ত শিক্ষক এর আগে একই অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। সেই সময় স্থানীয়রা তাকে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল।

অভিভাবকদের অভিযোগ—শরীফুল নিয়মিতভাবে শিক্ষার্থীদের আলাদা করে নিজের কক্ষে ডেকে নির্যাতন করতেন। চার শিক্ষার্থীর প্রতি নির্যাতনের পর পঞ্চম শিক্ষার্থীকে ডাকার সময় বিষয়টি ফাঁস হয়ে যায়। এরপর ১২ নভেম্বর অভিভাবকরা সাবেক কৃষক দল নেতা জাকির মোল্লাসহ স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে শিক্ষককে আটক করেন এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তাব ওঠে।

কিন্তু স্থানীয় প্রভাবশালী দেলোয়ার ওরফে পল্টি দেলোয়ার সালিশ ডেকে ঘটনাটি ‘মীমাংসা’ করেন বলে অভিযোগ রয়েছে। ওই সালিশে জাকির মোল্লা, ফরিদ মাস্টার, জালাল, ভুক্তভোগীদের পরিবার এবং অভিযুক্ত শিক্ষকের পিতা উপস্থিত ছিলেন। সেখানে চার লাখ টাকা জরিমানা নির্ধারণ হয়।

অভিযোগ অনুযায়ী—চারটি পরিবারকে মোট এক লাখ টাকা (প্রতি পরিবার ২৫ হাজার করে) দেওয়া হয়, সাংবাদিকদের মধ্যে ৩০ হাজার টাকা ভাগ করা হয় এবং বাকি অর্থ সালিশকারীদের মধ্যে বণ্টন করা হয়। একটি পরিবার টাকা নিতে অস্বীকৃতি জানালে পুরো ঘটনার গোপনীয়তা ফাঁস হয়ে যায়।

এক ভুক্তভোগীর অভিভাবক বলেন, “এ ধরনের ভয়াবহ অপরাধ টাকা দিয়ে মিটিয়ে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধীকে আইনের আওতায় আনা জরুরি।”

অভিযুক্ত শিক্ষকের পিতা সামসুল হক তালুকদার এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন এবং স্থানীয় দুইজনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ফরিদ মাস্টার দাবি করেন, ভিকটিমদের একজন সেনাসদস্যের নাতি হওয়ায় পুলিশ ‘সমঝোতার’ কথা বলেছিল। দেলোয়ার বলেন, জোহরের নামাজের পর কিছু তরুণ শিক্ষককে ধরে কমিটির অফিসে নিয়ে আসে এবং পরে জরিমানা নির্ধারণ করে মীমাংসা করা হয়।

স্থানীয়দের মতে, ২০২০ সালের সেপ্টেম্বরেও একই ধরনের অভিযোগে শিক্ষক শরীফুল গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তির পরও তার আচরণে পরিবর্তন দেখা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, “এ ধরনের ঘটনায় সামাজিকভাবে মীমাংসার পরামর্শ দেওয়া ঠিক হয়নি। পরিবার যদি লিখিত অভিযোগ দেয়, আমরা আইনগত ব্যবস্থা নেব।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন