বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
narayanganjcity

নারায়ণগঞ্জের মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিয়া চট্টগ্রামে বদলি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৫:১০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিয়া চট্টগ্রামে বদলি
📷 নারায়ণগঞ্জের মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিয়া চট্টগ্রামে বদলি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিয়া চট্টগ্রামে বদলি

 

নারায়ণগঞ্জ ভয়েস।

 

নারায়ণগঞ্জের জনপ্রিয় ও মানবিক জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পরিচিত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবার বদলি হয়েছেন চট্টগ্রামে। মঙ্গলবার (১৩ নভেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের নিজ নিজ পদে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, যিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

 

জানা গেছে, জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে তার মানবিক কর্মকাণ্ড ও জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গভীর ভালোবাসা অর্জন করেন। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের পাশে থেকে সেবা প্রদান, ত্রাণ বিতরণ, এবং প্রশাসনিক স্বচ্ছতার জন্য ব্যাপক প্রশংসিত হন। তার সবচেয়ে বেশি আলোচিত প্রকল্প ছিলো গ্রীন এন্ড ক্লিন। নারায়ণগঞ্জ কে পরিস্কার পরিচ্ছন্ন এবং সবুজে ঘেরা করার এই উদ্যোগ অনেক প্রসংসীত হয়েছে।

 

তার বদলির খবরে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, রাজনৈতিক অঙ্গন এবং প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানবিক ডিসি’-কে ধন্যবাদ জানিয়ে তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

নতুন জেলা প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জে যোগ দিচ্ছেন মো. রায়হান কবির, যিনি এর আগে পরিকল্পনা বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

—

উল্লেখ্য, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জে যোগ দেন। তার প্রশাসনিক দক্ষতা, মানবিক আচরণ এবং নাগরিক সেবায় আন্তরিকতার জন্য তিনি জেলার সাধারণ মানুষের কাছে এক ‘জনবান্ধব ডিসি’ হিসেবে পরিচিতি পান

Words: 248 | Characters: 1775

 

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন