শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
narayanganjcity

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ বাতিল, দলে ফিরলেন তিনি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ২:৪৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ বাতিল, দলে ফিরলেন তিনি
📷 সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ বাতিল, দলে ফিরলেন তিনি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ বাতিল, দলে ফিরলেন তিনি

দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে আবারও দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইকবাল হোসেনের আবেদন পর্যালোচনা করে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে পুনর্বহাল করা হয়েছে।

গত বছরের ১২ ডিসেম্বর রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে ইকবাল হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
তখন অভিযোগ করা হয়েছিল—সেদিন দুপুরে সানারপাড় এলাকায় আসিয়ান পরিবহনের একটি বাসে চালকের সঙ্গে তর্কের জেরে বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় সাংবাদিক মিনহাজ আমানকে লাঞ্ছিত করার অভিযোগও ওঠে। এই ঘটনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয়ভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।


ইকবাল হোসেন পরবর্তীতে বিএনপির কাছে লিখিত আবেদন করলে বিষয়টি পুনর্বিবেচনা করা হয় এবং তার বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন