শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
narayanganjcity

ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের চার নেতা-কর্মী আটক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ২:৩৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের চার নেতা-কর্মী আটক
📷 ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের চার নেতা-কর্মী আটক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের চার নেতা-কর্মী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন বুধবার বিকেলে আদালতে হাজির করা হয় তাদের।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ভূইগড় পুরানবাজার এলাকার মৃত আলী আকবরের ছেলে মো. নিজাম সাউদ, পিলকুনি এলাকার মো. ইউসুফের ছেলে মো. সানি, ধর্মগঞ্জ এলাকার মো. হাবিবুলের ছেলে মো. সাইফুল ইসলাম পবন, এবং একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে সেন্টু।

ফতুল্লা মডেল থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি বলেন, “গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়া তারা এলাকায় অস্থিরতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন।”

আনোয়ার হোসেন আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন