মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
narayanganjcity

নিষেধাজ্ঞা অমান্য করে চলছে কোচিং সেন্টার, প্রশ্ন ফাঁসের ঝুঁকি

Reporter
Desk Report স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নিষেধাজ্ঞা অমান্য করে চলছে কোচিং সেন্টার, প্রশ্ন ফাঁসের ঝুঁকি
📷 নিষেধাজ্ঞা অমান্য করে চলছে কোচিং সেন্টার, প্রশ্ন ফাঁসের ঝুঁকি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সম্প্রতি দেশে দশম শ্রেনীর এসএসসি পরীক্ষা থেকে শুরু করে জেএসসি কিংবা পঞ্চম শ্রেনীর জেডিসি পরীক্ষাসহ সবটিতেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এড়াতে সরকার নানামুখী ব্যবস্থা নিচ্ছে। প্রশ্ন ফাঁস নিয়ে দেশের  শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের টনক নড়ার পরপরই নানা পদক্ষেপ নেয়া শুরু করে সরকার। 

 

গুঞ্জন রয়েছে যে, বিভিন্ন কোচিং সেন্টারগুলো থেকেই ফাঁস হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র। তাই এখন থেকে প্রতিটি পরীক্ষাই যেন সুষ্ঠুভাবে হয় সেই লক্ষে, গত ২৫ অক্টোবর থেকে  নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালীন সারা দেশের প্রতিটি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলো শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে এসব নিয়মের কোন রকম তোয়াক্কা না করে নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ কোচিং সেন্টারগুতেই চলছে পাঠদান।


 
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, শহরের আল্লামা ইকবাল রোডের মহাসিন’স কোচিং সেন্টার, অরবিট কোচিং, উন্মেষ কোচিং এর মতো বড় বড় বেশ কয়েকটি কোচিং সেন্টারে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রয়েছে। এছাড়া শহরের শেরে বাংলা রোড সংলগ্ন শহীদ একাডেমী, জেনুইন কোচিং এর মতো বড় বড় বেশ কয়েকটি কোচিং সেন্টারই খোলা দেখা যায়।


 
নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং খোলা রাখার বিষয়ে মহসিন’স কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ মহসিন মিয়া বলেন, আমাদের এখানে কেউই এই ধরণের নিষেধাঞ্জা তেমন একটা পালন করেনা। আর যেহেতু অধিকাংশ শিক্ষার্থীরাই বাড়িতে শিক্ষক রেখে পড়াশুনা করতে পারেনা তাই আমরাও কোচিং বন্ধ রাখতে পারিনা। তবে পরীক্ষা চলার সময় কোচিং খোলা রাখা ঠিক নয়।


 
জেনুইন কোচিং এর এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন কিন্তু কোচিং থেকেই ফাঁস হয়। সেক্ষেত্রে বোর্ড পরীক্ষা চলাকালীন কোচিং বন্ধ রাখাটাই ভালো কিন্তু প্রশাসনের সঠিক মনিটরিং না থাকায় এতে কেউই তেমন একটা গুরুত্ব দেয়না।


 
এবিষয়ে দ্রæত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারি শিক্ষা অফিসার আফরোজা বানু বলেন, আমরা ইতিমধ্যেই শুনেছি যে বন্ধের নির্দেশনা থাকা সত্তে¡ও কয়েকটি বড় বড় কোচিং সেন্টার খোলা রয়েছে। আর এখন এই বিষয়টি যেহেতু আরো পরিস্কার হলো, তাই আমরা দ্রæতই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
 

Author

Desk Report

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন